ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় গতকাল রাতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন নামের একজনকে আটক করেছে পুলিশ।
এই অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি থানার এসআই মোঃ আরিফুল আলম অপু, এ এসআই হাবিক সঙ্গীয় ফোর্স।
এসআই আরিফুল আলম অপু বলেন, গতকাল রাতে নাজিরহাট পৌরসভা আজম রোড এলাকার ইত্যাদি ফুলের দোকানের সামনে থেকে জয়নালকে গ্রেফতার করি। তার পিতার নাম হচ্ছে আমিনুল হক। সে বিবিরহাট বাজারের একটি ফুলের দোকানে চাকরি করে।
এ বিষয়ে ফটিকছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

