ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ওএমএস ১০ টাকার ( কেজি) চাউল বিতরণ এর কার্যক্রম আজ বুধবার(৬ মে) বিকেলে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন।
এসময় উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজ দ্দৌলা, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, ডিলার মোহাম্মদ আজম, ছাত্রলীগ নেতা রাশেল, মোঃ মুমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
করোনা পরিস্থিতিতে সরকারিভাবে এলাকার হতদরিদ্র মানুষের জন্য ১০ টাকায় (কেজি) চাউল নাজিরহাট পৌরসভায় ৮ নং ওয়ার্ডে শুরুতেই দুই শত পরিবার মাঝে বিতরণ করা হয়।

