ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় নিউ স্টার একতা সংঘের বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অাজ ২৫ জানুয়ারী সকালে দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধক ছিলেন সাবেক ছাত্রনেতা লায়ন এ কে জাহেদ চৌধুরী। ইমাম হোসেন চৌধুরী মুন্নার সঞ্চালনায় ও শাকিল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ বাকের।
প্রধান আলোচক ছিলেন পৌর মেয়র এস. এম সিরাজ উদ্ দৌলা। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এসএম ফসিউদ্দৌল্লাহ, মুক্তিযোদ্ধা শফিউল অালম, এবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম, নাছিম উদ্দিন চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন নাজিরহাট পৌরসভার যুবলীগের আহবায়ক মোঃ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হাসান, যুবলীগ নেতা মনিরুল আলম রনজু আক্তার হোসেন, আসলাম হোসেন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা লোকমান হাকিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি আমান উল্লাহ আমান, শিক্ষক নাজমুল হুদা নাজু , সংগঠনের সাধারণ সম্পাদক মোঃআরফিন, সহ-সভাপতি এমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহদাত, ক্রিড়া সম্পাদক সাজ্জাত, রোমান, এরশাদ, সাগর, সাকিব প্রমুখ।
খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে। যুবসমাজকে রক্ষা করতে হলে, প্রতিটি এলাকায় খেলাধুলার প্রয়োজন আছে, তাহলে যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। দেশ, সমাজ এবং নিজের পরিবারকে মাদক মুক্ত রাখতে হলে এলাকায় মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা।








