নিউজটি শেয়ার করুন

নাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ দোকানদারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

২৫ এপ্রিল শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। আদালত পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালতে চলাকালে দোকান খোলা রাখার দায়ে শাহমতি ডিপার্টমেন্টাল ষ্টোরকে ৫ হাজার টাকা, টিনের দোকানদার ১০ হাজার টাকা, রেসমী সু ষ্টোরকে ৫ হাজার টাকা, দ্রব্যমূল্য বেশি রাখার দায়ে বিনোদ ষ্টোর মুদির দোকান ১৫ হাজার টাকা, মুদির দোকানদার ইদ্রিছকে ৫ হাজার, পাশারির দোকান আলমগীর ৫ হাজার টাকা, মের্সাস হাজী মাহাবু ষ্টোরকে ২০ হাজার টাকা ও মদিনা ষ্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৭০ হাজার জরিমানা আদায় করা হয়।

আদালত পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম, সিপ্লাস বলেন নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে দোকান খোলা রাখা এবং দ্রব্যমূল্য বেশি রাখার দায়ে ৮ দোকানদারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।