ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার,নার্সদের জন্য বিশিষ্ট শিল্পপতি মোঃ মেহেদী হাসান বিপ্লব এর পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়েছে।তাঁর পক্ষে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন।
এসময় উপস্হিত ছিলেন ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন আবু তৈয়ক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল হোসেনসহ আরো অনেকেই।
উল্লেখ্য, জেএইচএম গ্রুপের ডিএমডি, তরুন এ শিল্পপতির পক্ষ থেকে দেশের বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের জন্য ২ হাজারের অধিক পিপিই ইতিমধ্যে বিতরন করা হয়েছে।








