নিউজটি শেয়ার করুন

নাটক “জাদুনগর”র কণ্ঠ দিলেন কনা

সিপ্লাস ডেস্ক: ধারাবাহিক নাটক ‘জাদুনগর’ জন্য গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। নাটকটি নির্মাণ করছেন কায়সার আহমেদ। আশিক বন্ধুর কথায় ও নাজির মাহমুদের সুর-সংগীতে গতকাল ই-মিউজিক স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে।

নির্মাতা কায়সার আহমেদ বলেন, ‘চলতি সপ্তাহ থেকে নাটকটির টানা শুটিং শুরু হবে। নাটকে অভিনয় করছেন একঝাঁক পরিচিত মুখ। গল্পনির্ভর এই নাটকে বেশ কিছু চমক রয়েছে। পর্দায় আসলে তা সাড়া ফেলবে।’

গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘গানের কথা, সুরে দারুণ। বেশ আনন্দ করে গেয়েছি। আমি আশাবাদী, “জাদুনগর” নাটকের এই টাইটেল গানটি দর্শকদের ভালো লাগবে ও জনপ্রিয় হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here