নিউজটি শেয়ার করুন

নাটোর লকডাউন

সিপ্লাস ডেস্ক: নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়া নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরেই লকডাউনের গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভা শেষে জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক বলেন, গত দুইদিনে নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক,সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাকে লকডাউন করা হয়।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান. নাটোর সদর হাসপাতালের আয়ুর্বেদিক বিভাগের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ওই বিভাগ লকডাউন করা হয়েছে। ওই বিভাগের অপর চিকিৎসক ও অফিস সহকারীকে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে। এছাড়া তাদের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে।