নিউজটি শেয়ার করুন

নানার বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস ইকরা।

হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের উমাগাজীর বাড়িতে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু ইকরা নাঙ্গলমোড়া ইউনিয়নের আমির মাঝির বাড়ির মুসলিম উদ্দীনের মেয়ে।

ছিপাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মোহাম্মদ সাইফুল বলেন, কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে ইকরা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ইকরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির সামনে পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here