নিউজটি শেয়ার করুন

নানা কর্মসুচির মধ্যে দিয়ে বাঘাইছড়ি আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে খতমে কুরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৮ টায় বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতা কর্মীরা।

পরে সকাল দশটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনা করে খতমে কুরআন ও দোয়া মাহফিল শেষে দুপুর একটায় বিভিন্ন এতিমখানা ও আশ্রমে কাঙ্গালীভোজের আয়োজন করা হয় ।

বিকাল চার ঘটিকার সময় এক বর্নাঢ্য র‌্যালী দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালযে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন তিনি বলেন, বাঘাইছড়ি উপজেলা যুবলীগ অতিতের যে কোন সময়ের চাইতে সুশৃঙ্খল বিগত ইউনিয়ন, পৌর ও জাতীয় নির্বাচনে যুবলীগের ভুমিকা অতুলনীয়, যুবলীগকে অন্যায় থেকে বিরত থেকে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যেতে হবে। যুবলীগ একতাবদ্ধ হয়ে সততার সাথে কাজ করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ এর সহ সভাপতি দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মুনছুর আলী,উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিক আলী, জেলা যুবলীগের সহ সম্পাদক মোঃ ওসমান গনি, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জযনাল আবেদীন বুলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃএমরান প্রমুখ।অনুষ্ঠানের শেষে কেক কেটে শ্লোগানের মাধ্যমে সংগঠনটির জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা,পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।