নিউজটি শেয়ার করুন

নানিয়ারচরে সেনা টহলে ইউপিডিএফ’র সশস্ত্র হামলায় সৈনিক গুলিবিদ্ধ: ২ সন্ত্রাসী নিহত

আলমগীর মানিক, রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর টহলবোটে গুলি চালিয়েছে পাহাড়িদের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ’র সন্ত্রাসীরা।
মঙ্গলবার পাঁচটার সময় উপজেলা সদরের খারিক্ষণ এলাকার রউফ টিলায় চলন্ত স্পীড বোটে এই হামলায় সেনাবাহিনীর সদস্য শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্র নিশ্চিত করেছে।
আহত সৈনিক সেনা ইউনিট ২০ বীর এ কর্মরত ছিলো বলে জানা গেছে।
এই হামলার পরবর্তী আত্মরক্ষার্থে সেনা টহল দলের পাল্টা হামলায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
নিহতরা দুই জনেই পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সক্রিয় কর্মী।
ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক অস্ত্র একে-২২ এসএমজি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র।
রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর-পিপিএম (সেবা) দুইজন নিহত হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন নিহত একজনের নাম রকেট চাকমা জানতে পারলেও অপরজনের নাম এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর তল্লাসী অভিযান চলছে।
হামলার ঘটনার পরপরই আহত সৈনিককে রাঙামাটিস্থ রুমা সিএমএইচ এ নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সন্ধ্যায় হেলিকপ্টারের সহায়তায় চট্টগ্রাম সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে।
বর্তমান তিনি আশংকামুক্ত আছেন বলে বাহিনীসূত্র নিশ্চিত করেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিকেলে একজন মেজরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম স্পীড বোট যোগে রউফ চত্বরে বিশেষ অভিযানে যায়।
বিকেল পাঁচটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী অপর একটি স্পীড যোগে বিপরীত দিক থেকে এসে কোনো কিছু বুঝে উঠার আগেই সেনা টহল দলটির উপর গুলি চালাতে থাকে। এসময় বোটে থাকা এক সেনা সদস্যের বুকের বাম পাশে গুলি বিদ্ধ হয়ে বগলের পেছন থেকে বের হয়ে যায়। প্রসিত গ্রুপের নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীরা এসময় ৩/৪ রাউন্ড গুলি ছুড়েছে বলে সংশ্লিষ্ট্য সূত্রে জানা গেছে।