নিউজটি শেয়ার করুন

নানুপুরে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল নিহত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে দুর্বত্তদের গুলিতে নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাশেদ কামাল নিহত হয়েছে।

১১জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯ টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার গেইটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সড়কের পাশে একটি দেওয়াল নির্মাণ কাজ চলছিল। সেখানে দাঁড়িয়ে রাজমিস্ত্রিদের কাজ তদারকি করছিল রাশেদ।

এসময় দুষ্কৃতিকারীরা সিএনজি যোগে এসে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ কামাল গুরুতর আহত হন। পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ীর আব্দুর রব্বানের পুত্র।