সিপ্লাস প্রতিবেদক: টেকনাফের নাফনদীর থেকে আরো দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে তিন শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার হলো।
সোমবার (১৪ জুন) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী এলাকা সংলগ্ন নাফনদী থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ দু’টি রোহিঙ্গা নারীর কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ, শনিবার (১২ জুন) দুপুরে টেকনাফের হ্নীলার নাফ নদীর মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে মা ও দুই শিশু পরদিন হ্নীলার ফুলের ডেইল এলাকা থেকে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

