নিউজটি শেয়ার করুন

নাফ নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

ফটিকছড়িতে প্রবাসীর লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ৯ নং ওয়ার্ডের জালিয়ার ঘাটা সংলগ্ন এলাকার নাফ নদীর তীরে ৮/৯ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিরবার (২৫ সেপ্টেম্বর) রাত সাতটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, নাফ নদীতে এক অজ্ঞাত শিশুর লাশ দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি থানা পুলিশকে অবহিত করেছি। এ লাশটি জাদিমুড়া শরনার্থী শিবিরের কোন রোহিঙ্গা শিশু হতে পারে। তার বয়স আনুমানিক ৮/৯ বছর হতে পারে। তবে এখনো পরিচয় পাওয়া যায় নি।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, নাফ নদীতে এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। ময়নাতদন্ত শেষে লাশ প্রকৃত ঘটনা জানা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here