“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, জসস্বাস্থ্য প্রকৌশলী মো. ইয়াকুব ফারহান, আমার বাড়ি ও আমার খামার প্রকল্পের রাশেদা বেগম, রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার, রাঙ্গুনিয়া ইউসিসি লি. চেয়ারম্যান মুজিবুর রহমান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, শিক্ষক রতন কান্তি শীল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পলাশী মুৎসুদ্দী, কাউন্সিলর নূর জাহান বেগম, নারী জাগরন সমিতির সভানেত্রী মিনাক্ষী বড়ুয়া, এওয়াকের প্রোগ্রাম কর্মকর্তা জিয়াউর রহমান, কারিতাসের মো. জসিম উদ্দিন, লিগ্যাল এইডের বেলাল উদ্দিন রুমি প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্তরের নারীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।








