নারী নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্টেনোগ্রাফার মো. নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্ত্রী মুন্নি বেগমের দায়ের করা নারী নির্যাতন মামলায় নাছিরকে গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর জারি করা গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
পাঁচলাইশ থানার একজন কর্মকর্তা বলেন, নারী নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে মো. নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করা হয়।








