সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অত্যন্ত সংঙ্কটাপন্ন। মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গতকাল শুক্রবার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে থাকা মোহাম্মদ নাসিমের জ্ঞান এখনো ফেরেনি। ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আজ শনিবার বিষয়টি জানিয়েছেন মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়।
তানভির শাকিল জয় জানিয়েছেন, তার বাবা মোহাম্মদ নাসিমের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশনে রয়েছেন। ৭২ ঘণ্টা পার হলে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।








