নিউজটি শেয়ার করুন

নায়িকা পরীমনির বাসায় অভিযান!

নায়িকা পরীমনির বাসায় অভিযান!

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন, তার রাজধানীর বনানীর বাসায় কেউ অভিযানে গিয়েছে। কে বা কারা তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন।

বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ কথা জানিয়েছেন।

পরীমনি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

লাইভে এসে পরীমনি বারবার অভিযোগ করেন, পুলিশকে খবর দেওয়া হলেও কোনো সাহায্য পাচ্ছেন না। মিডিয়ার লোকদের বাসায় ডাকছেন তিনি। লাইভে পরীমনিকে বলতে শোনা যায়, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’

লাইভে পরীমনি আরও বলেন, ‘পুলিশ হলে তো দরজা খুলেই দেব। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে।’

এক পর্যায়ে পরীমনি বাসার দরজা খুলে দেওয়ার পর ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here