নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

CARDIFF, WALES - JUNE 09: Bangladesh batsman Mohammad Mahmudullah celebrates after hitting the winning runs during the ICC Champions Trophy match between New Zealand and Bangladesh at SWALEC Stadium on June 9, 2017 in Cardiff, Wales. (Photo by Stu Forster/Getty Images)

সিপ্লাস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে সিরিজ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে টাইগাররা। তবে স্বাগতিকরা এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে।

শুক্রবার বিকাল ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কমই। তবে পেসে মুস্তাফিজের সঙ্গে সাইফউদ্দিন। আর স্পিনে নাসুম-মেহেদীর সঙ্গে সাকিব। প্রথম ম্যাচের মতো এভাবেই হতে পারে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here