নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ‘সন্ত্রাসী হামলা’, হামলাকারী নিহত

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি সুপারমার্কেটে ছয় জনকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে অকল্যান্ডের নিউ লিন শহরের লিনমল সুপারমার্কেটে এই হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার ৬০ সেকেন্ডের মধ্যে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, নিউজিল্যান্ডের অকল্যান্ডে সুপারমার্কেটে এক ব্যক্তি ছুরি হামলা চালালে এতে অন্তত ছয়জন আহত হন।

এ হামলাকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

জেসিন্ডা বলেন, শুক্রবার হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে হামলাকারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  ওই ব্যক্তি আইএসের দ্বারা অনুপ্রাণিত ছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটি ঠিক নয়, ঘৃণ্য কাজ। এটি এক ব্যক্তির দ্বারা পরিচালিত হামলা, বিশ্বাসের নয়।

জেসিন্ডা জানান, হামলাকারী শ্রীলংকার নাগরিক। যিনি ২০১১ সালে নিউজিল্যান্ড আসেন। তিনি একাই এ অপরাধের জন্য দায়ী।

পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোস্টার বলেন, কর্তৃপক্ষ নিশ্চিত যে হামলাকারী একা ছিলেন। এখন আর কোনো হুমকি নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here