সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে ফিরিঙ্গিবাজারে দুটি বুথের ইভিএম হ্যাং হওয়ায় সেগুলোর ভোট গননা সম্ভব হয়নি বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সালাহউদ্দিন।
এই অভিযোগ তুলে নগরীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করছে সালাহউদ্দিনের সমর্থকরা।
সালাউদ্দিন অভিযোগ করেছেন, হাসান মুরাদ বিপ্লবকে বিজয়ী ঘোষনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এই ওয়ার্ডের ফলাফলে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব মিস্টিকুমড়ো প্রতীক এগিয়ে আছেন।








