সিপ্লাস প্রতিবেদক: নগরীর নিউমার্কেট ও পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালেয়ে ৩টি ছোরাসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৩ কিশোরও রয়েছে।
মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে ১১টায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সহায়তায় এই অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্য মো. রুবেল (২৪), মনির হোসেন প্রকাশ কালা মনির (২১), মো. অপু প্রকাশ হৃদয় (১২), কাউসার (১৪) ও মো. জুয়েলকে (১৩) গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে টিপ ছোরা নিয়ে রাতের বেলায় ঘটনাস্থলসহ নগরের বিভিন্ন স্থানে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিয়েছিল। তারা বিভিন্ন সময়ে ভোর ও রাতের বেলায় অবৈধ অস্ত্রসহ চট্টগ্রাম মহানগর এলাকায় ছিনতাই ও ডাকাতি করে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








