Site icon CPLUSBD.COM

নিউমার্কেট-টাইগারপাসগামী যাত্রীদের জিম্মি করে ছিনতাই করে তারা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ(দক্ষিণ)। এ সময় তাদেরকে কাছ থেকে পাঁচটি ছোরা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে মহানগর গোয়েন্দা(উত্তর)বিভাগের পুলিশ পরিদর্শক ওসমান গনির নেতৃত্বে বিশেষ টিম নম্বর দুইয়ের অভিযানে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সুমন, মো. নুর মিয়া, মো. রবিন হোসেন রকি প্রকাশ রনি, মো. জাহেদুল, মো. জীবন ও মো সুজন।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি, মো. নুর মিয়া, মো. রবিন হোসেন রকি ও মো. জাহেদুলে বিরুদ্ধে দুইটি করে, মো. জীবনের বিরুদ্ধে পাঁচটি এবং মো. সুজনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা নিউমার্কেট থেকে টাইগারপাসগামী যাত্রীদের সিএনজি অটোরিকশাসহ জিম্মি করে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় তৈরি ধারালো ছুরিসহ জড়ো হয়েছে বলে পুলিশ জানায়।