নিউজটি শেয়ার করুন

নিউরোসার্জান অধ্যাপক ডাঃ এলএ কাদেরী মৃত্যুতে চট্টগ্রাম বিএমএ শাখার শোক

বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ এল এ কাদেরী আর নেই

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন( বিএমএ) চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ও  চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.  এল এ  কাদেরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক যুক্ত বিবৃতি দিয়েছেন।

রবিবার (২৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন,চট্টগ্রাম শাখার প্রচার ও জনসংযোগ সম্পাদক ডাঃ প্রণয় কুমার দত্ত এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম শাখার বর্তমান সভাপতি ডা. মুজিবুল হক খান, বিএমএ, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ ফয়সল ইকবাল চৌধুরী।

উক্ত শোক বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন অধ্যাপক ডা. এল এ কাদেরী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩য় ব্যাচের ছাত্র ছিলেন, তিনি বাংলাদেশের ২য় নিউরোসার্জন ছিলেন ।

অধ্যাপক ডা. এল এ কাদেরী বিএমএ, চট্টগ্রাম শাখার ১৯৮৮-১৯৯১ এবং ১৯৯৬-২০০০ সেশনের ২বার নির্বাচিত সভাপতি ছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এরশাদের পেটোয়াবাহিনী গুলিতে ১৯৯০ সালে ২৭ নভেম্বর ডা. শামশুল আলম খান মিলনের মৃত্যুর পর চট্টগ্রামে চিকিৎসক সমাজ তাঁর নেতৃত্বে কার্ফু ভেঙ্গে রাজপথে প্রথম প্রতিবাদ করেন।

অধ্যাপক ডা. এল এ কাদেরীর মৃত্যুতে চট্টগ্রামের চিকিৎসক সমাজ একজন অভিভাবক হারালেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি।

নেতৃবৃন্দ অধ্যাপক ডা. এল এ কাদেরীর আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

নিবেদক

ডাঃ প্রণয় কুমার দত্ত

প্রচার ও জনসংযোগ সম্পাদক

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন,

চট্টগ্রাম শাখা । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here