Site icon CPLUSBD.COM

নিখোঁজ আলী আরাফাতের সন্ধান চায় পরিবার

নিখোঁজ আলী আরাফাতের সন্ধান চায় পরিবার

ছবি সিপ্লাসের ধারণকৃত

সিপ্লাস প্রতিবেদক: নগরীর ডবলমুরিং থানার আসকারাবাদ তজু মিস্ত্রীর বাড়ী থেকে গত ২ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বের হয়ে আর ফেরেনি মো: আলী আরাফাত (১৩)। তার সন্ধান চেয়ে আশেপাশে আত্মীয় স্বজনসহ নগরীর বিভিন্ন স্থানে খোঁজেও পাওয়া যায়নি। ছেলের সন্ধানে ভবঘুরে খোঁজে বেড়াচ্ছে মা ও বাবা।

চট্টগ্রামের ডবলমুরিং থানার মো: আলী আরাফাতের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী(জিডি নং ১৪৪, তাং ০৩/১০/২০২১) করেছেন বাবা আলী আকবর।

থানার জিডি কপি

জিডি মূলে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে আজ পর্যন্ত ফেরেনি।

নিখোঁজ আলী আরাফাতের বর্তমান ছবি

বাসা থেকে বের হওয়ার সময় মো: আলী আরাফাতের পরনে ছিল জিন্স প্যান্ট, হাফ হাতা টি শার্ট।

আলী আরাফাতের উচ্চতা ৩ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গঠন। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

ছোটকালের ছবি

কোন সহৃদয় ব্যক্তি আলী আরাফাতের সন্ধান পেয়ে থাকলে ০১৮৬০-৮৭৩৭৬৩, ০১৮৫২-৫২৩৭০৪ (বাবা আলী আকবর) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।