নিউজটি শেয়ার করুন

নিখোঁজ ইলিয়াছের সন্ধান চায় পরিবার

নিখোঁজ ইলিয়াছের সন্ধান চায় পরিবার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড আব্দুল লতিফ সড়কের মৃত নুরুল আলমের বাসা থেকে গত ২৮ আগস্ট শনিবার বিকাল আনুমানিক ৪টার দিকে বের হয়ে আর ফেরেনি মো: ইলিয়াছ (৬০)। তার সন্ধান চেয়ে বিভিন্ন আত্মীয় স্বজনসহ নগরীর নানা স্থানে খোঁজেও পাওয়া যায়নি।

রবিবার (২৯ আগস্ট) চকবাজার থানায় ইলিয়াছের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন ছেলে আবুল কালাম আজাদ।

জিডি মূলে জানা যায়, গত ২৮ আগস্ট শনিবার বিকাল আনুমানিক ৪টার দিকে চকবাজার থানাধীন ডিসি রোড আব্দুল লতিফ সড়কের আমার নানা মৃত নুরুল আলমের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি আমার বাবা মো: ইলিয়াছ (৬০)।

বাসা থেকে বের হওয়ার সময় ইলিয়াছের পরনে ছিল সাদা চেক শার্ট, সাদা লুঙ্গি, চোখে চশমা এবং মাথায় সাদা টুপি।  উচ্চতা ৫ ফুট ৪ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কোন সহৃদয় ব্যক্তি ইলিয়াছের সন্ধান পেয়ে থাকলে ০১৭০৮৮০৫০১৯(ছেলে আবুল কালাম আজাদ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here