সিপ্লাস প্রতিবেদক: গত ২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড শব্দমিয়া পাড়া থেকে পুরাতন বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে এখনও পর্যন্ত ফেরেনি নিখোঁজ নুর নাহার বেগম (৫৫)।
খাগড়াছড়ি থানায় নুর নাহার বেগমের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি নং ১২৩, তাং ০৩/০৯/২০২১) করেছেন স্বামী মো: এরশাদ আলী।
জিডি মূলে জানা যায়, খাগড়াছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড শব্দমিয়া পাড়া থেকে বের হয়ে আর ফেরেনি নুর নাহার বেগম (৫৫)। তার সন্ধান চেয়ে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন স্বামী মো: এরশাদ আলী (৫৯)।
বাড়ি থেকে বের হওয়ার সময় নুর নাহার বেগমের পরনে ছিল লাল হলুদ রংয়ের শাড়ী। উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গঠন। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন সহৃদয় ব্যক্তি নুর নাহার বেগমের সন্ধান পেয়ে থাকলে ০১৮৭৮-৩৩৬৪৩১(আব্দুস সালাম) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

