নিউজটি শেয়ার করুন

নিখোঁজ মহিউদ্দিনের সন্ধান চায় পরিবার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জয়নাল শাহ এর বাড়ীর মো: জাহাঙ্গীর আলমের ছেলে মো: মহিউদ্দিন (১৬) গত ২১ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তাঁর গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার।

এ ঘটনায় আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১১৩৬/২১) করা হয়েছে।

সে উপজেলার চাতুরী চৌমহনী এলাকার দারুল উলম ওয়াস সুন্নাহ কোরাআন মাদরাসায় ছাত্র।

কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ভাই জয়নাল আবেদীন জুবাইর মুঠোফোন নম্বরে (০১৩১৮৩৭৫৩৪৩) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।