সিপ্লাস প্রতিবেদক: নগরীর পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ কসাই গলি কালুর কলোনী জব্বার ভবনের ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেনি মো:শহিদুল ইসলাম(৪৪)। তার সন্ধান চেয়ে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন পরিবার।
চট্টগ্রামের পতেঙ্গা থানায় মো:শহিদুল ইসলামের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী(জিডি নং ৪৫৯, তাং ১২/০২/২০২১) করেছেন স্ত্রী রেজিয়া খাতুন।
জিডি মূলে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টার মুসলিমাবাদ কসাই গলি কালুর কলোনী জব্বার ভবনের ভাড়া বাসা থেকে দোকানের মালামাল কেনার জন্য নিউমার্কেটের উদ্দেশ্যে বের হয়। এরপর সকাল গড়িয়ে রাত হলেও সে আর বাসায় ফিরে আসেনি।
নিখোঁজের ছোট ভাই সফিকুল ইসলাম সিপ্লাসকে বলেন, আমার বড় ভাইয়ের সাথে কিছুদিন আগে ভাড়া বাসার পার্শবতী প্রতিবেশির ঝগড়া হয়। এরপর থেকে প্রতিবেশি লোকটি আমার ভাইকে হুমকি দিয়ে বলে বাসা থেকে বের হয়। তারপর আমি তোমাকে দেখে নেব। তার কয়েকদিন পর গত ১১ ফেব্রুয়ারি দোকানের মালামাল কেনার জন্য ৩০/৪০ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এদিন দুপুর ১২টার দিকে আমার ভাবী ভাইকে ফোন করলে তখন মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব সব জায়গায় খোঁজাখোজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বাড়ি থেকে বের হওয়ার সময় মো:শহিদুল ইসলামের পরনে ছিল নীল রংয়ের ফুল হাতা টি শার্ট,কালো প্যান্ট পরিধানে ছিল।
মো:শহিদুল ইসলামের উচ্চতা ৫ফুট ৬”, গায়ের রং কালো, হালকা পাতলা গঠন। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন সহৃদয় ব্যক্তি মো:শহিদুল ইসলামের সন্ধান পেয়ে থাকলে ০১৬৩২৮৪১৬৯১( ছোট ভাই সফিকুল ইসলাম ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।








