নিউজটি শেয়ার করুন

নিখোঁজ শাওনের সন্ধান চায় পরিবার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ থানাধীন আদর্শপাড়া জসিমের বাড়ি থেকে গত ২৪ জুলাই বিকাল ৫টার সময় শাওরিয়া হাসান শাওন(১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছেন। বিকেল গড়িয়ে রাত যায় পরেরদিনও অতিবাহিত হয়। তারপরও আমার ছেলে ফিরে আসেনি। এরপর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে খোজাখুজি করে সন্ধান পাওয়া যায়নি।

খোজাখুজি করে না পাওয়ায় ২৬ জুলাই বায়েজিদ থানায় জিডি করেন নিখোঁজ শিশুর মা নেহা বেগম (২৫)। জিডি নং-১৩০৪।

নিখোঁজ শাওরিয়া হাসান শাওন শারীরিক বর্ণনা- ৪ফুট ৮ ইঞ্চি লম্বা,গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গঠনের গোলাকার মূখাকৃতি। কোন সুহৃদয় ব্যক্তি শিশু শাওরিয়া হাসান শাওনের সন্ধান পেলে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল। মোবাইল নং ০১৮৩৬-৮৫৩৩৯০