সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ থানাধীন কুলগাঁও নয়ামাজার প্রফেসার বিল্ডিংয়ের নীচ তলা ভাড়া বাসা থেকে গত ২২ জুলাই সকাল ১১টায় চিকিৎসার জন্য বের হয় স্বামী মো: সেলিম(৩১)। যাওয়ার পরে দুপুর গড়িয়ে রাত যায় পরেরদিনও অতিবাহিত হয়। তারপরও তিনি ফিরে আসেনি। এরপর তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে খোজাখুজি করে সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সেলিম ফটিকছড়ি উপজেলার সাদীনগর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। খোজাখুজি করে না পাওয়ায় গত ২৩ জুলাই বায়েজিদ থানায় জিডি করেন নিখোঁজ সেলিমের স্ত্রী ইয়াসমিন আক্তার(২৬)। জিডি নং-১১৩২।
নিখোঁজ সেলিমের শারীরিক বর্ণনা- ৫ফুট ৪ ইঞ্চি লম্বা,গায়ের রং ফর্সা, হালকা পাতলা গঠনের গোলাকার মূখাকৃতি। কোন সুহৃদয় ব্যক্তি সেলিমের সন্ধান পেলে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল। মোবাইল-০১৮১৬-১৭৭২২৪








