Site icon CPLUSBD.COM

নিখোঁজ হওয়া জাতীয় পার্টি নেতার গলিত লাশ উদ্ধার

ctg news

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় নিখোঁজ হওয়া জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন (৪২) এর লাশ অবশেষে তার নিজের গরুর ফার্ম থেকে উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত আহমদ মিয়া সওদাগরের পুত্র।

শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘গলিত লাশটি’ উদ্ধার করে পলিশ।

আনোয়ার হোসেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য।

নানা সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে আনোয়ারের গরুর ফার্মের পলাতক কয়েকজন কর্মচারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা শিকার করেছেন নানা কারণে ক্ষিপ্ত হয়ে আনোয়ারকে হত্যার পর গরুর ফার্মে পুতে রাখা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গত ৩০ ডিসেম্বর বুধবার রাত থেকে আনোয়ার হোসেন (৪২) নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই সেলিম উদ্দিন।এ ঘটনায় ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৪৪০) করেছেন। আনোয়ার জাতীয় পার্টির যুব সংগঠন জাতীয় যুব সংহতির লোহাগাড়া উপজেলা কমিটির সহ-সভাপতি।

সেলিম আরো জানান, আনোয়ার ৩০ ডিসেম্বর বুধবার রাত ৮ টার দিকে দরবেশহাট সওদাগর পাড়াস্থ নিজ খামার বাড়িতে ছিলেন। এসময় তাঁর সাথে বেশকিছু টাকাও ছিলো। পরে তিনি সেখান থেকে উপজেলা সদরের বটতলী মোটরষ্টেশনস্থ ফোরকান টাওয়ারের বাসায় ফেরার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ থাকে। রাতে বাসায় ফিরেনি। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

এ নিয়ে আনোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছে।