Site icon CPLUSBD.COM

নিজের হারিয়ে যাওয়ার জিডি করতে থানায় কুকুর

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ওডেসা থানায় ঘটে গেল আশ্চর্য ঘটনা। নিজেরই নিখোঁজ ডায়েরি করতে থানায় হাজির হয়েছে একটি জার্মান শেফার্ড। কুকুরটি গভীর রাতে মালিকের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।

তারপর ঘুরতে ঘুরতে হাজির হয় ওডেসা থানায়। পুলিশ কর্মীরা খুবই অবাক। চিকো নামের সারমেয়টি থানায় কোন সমস্যা করেনি। কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ খেলা করেছে সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওডেসা পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ফেব্রুয়ারি রাতের ঘটনায় আমরা সবাই চমকে যাই।

মালিকের বাড়ি থেকে বেরিয়ে কুকুরটি সোজা চলে আসে থানায়। কর্মকর্তাদের সঙ্গে রীতিমতো মজা করেছে চিকো। বেশ কিছুক্ষণ পর সে আবার নিজের গন্তব্যে চলে যায়। যদিও চিকো যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন তার মালিক এ্যাডওয়ার্ড আলভারদো সে খবর পাননি।