নিউজটি শেয়ার করুন

নিজ ভবনের ছাদ ঢালাইয়ের কাজ দেখতে গিয়ে পড়ে ভবন মালিকের মৃত্যু

পাহাড়তলীতে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

সিপ্লাস ডেস্ক: আগ্রাবাদ ডেবার পাড়ে নির্মাণাধীন চার তলা নিজ ভবনের ছাদ ঢালাইয়ের কাজ দেখতে গিয়ে পড়ে আব্দুল খালেক সওদাগর (৭০) নামে এক ভবন মালিকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১টাযর দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা বলেন, ‘‘আগ্রাবাদের ডেবার পাড়ে নিজের চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ দেখতে গিয়ে সেখানে থেকে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’