নিউজটি শেয়ার করুন

নিঝুমদ্বীপে ৯ লক্ষ টাকার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

ফেনী প্রতিনিধিঃ নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ি ও মা ইলিশ সংরক্ষন অভিযান চালিয়ে ছোয়াখালী খালের পূর্ব পাশে মেঘনা নদীতে মালিক বিহীন পাতানো অবস্থায় ইলিশ মাছ ধরার দশটি জাল জব্দ করে মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল। পরে জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

রবিবার (১০ অক্টোবর) এ অভিযান চালানো হয়।

এই সময় উপস্থিত ছিলেন নিঝুমদ্বীপ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন ও এস আই নাসির উদ্দিন সহ অফিসার ফোর্স বৃন্দ।

উল্লেখ্য মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন – সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ মাছ ধরার ওপর নিষিদ্ধ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here