Site icon CPLUSBD.COM

নিবন্ধন ছাড়া করোনার টিকা প্রদান: সেই রবিউলের বিরুদ্ধে পটিয়া থানায় জিডি

সিপ্লাস প্রতিবেদক: নিবন্ধন ছাড়া করোনার টিকা প্রদানের অভিযোগে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (এমটি) রবিউলের বিরুদ্ধে থানায় জিডি করেছে স্বাস্থ্য বিভাগ।

গত বৃহস্পতিবার(৫ আগস্ট)  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ পটিয়া থানায় জিডি করলেও শনিবার (৭ আগস্ট) বিষয়টি প্রকাশ পায়।

জিডির বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত ) মো. রাশেদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে রবিউল হোসেন টিকাদান কার্যক্রম চালায়। যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষিত কোভিড-১৯ টিকার সংখ্যার গড়মিল পাওয়া যায়। বিষয়টি নিয়ে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ থানায় জিডি(জিডি নং ১৮৫) করেছেন।

উল্লেখ্য কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পটিয়ার দুটি স্কুলে টিকা দান কার্যক্রম চালায় অভিযুক্ত মেডিক্যাল টেকনোলজিস্ট (এমটি) রবিউল। এই অভিযোগে গত ৩ আগস্ট টিকা বাণিজ্যের অভিযোগে রবিউলকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর।