Site icon CPLUSBD.COM

নিমতলা থেকে দুই মেয়ে নবজাতকের লাশ উদ্ধার

চন্দনাইশে ঘরের দেয়াল ধসে কেড়ে নিলো ঘরের শিশুর প্রাণ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর নিমতলা থেকে দুই মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ৫টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

বন্দর থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, ‘‘ খবর পেয়ে নিমতলা খালের পাশে একটি কার্টন উদ্ধার করি। এরপর কার্টন থেকে ২টি নবজাতকের লাশ উদ্ধার করা হয়। আমরা এখন বিষয়টি তদন্ত করে দেখছি।’ কে বা কারা দুই মেয়ে নবজাতকের লাশ এখানে ফেলে গেছে।