নিউজটি শেয়ার করুন

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, চট্টগ্রামসহ সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

চট্টগ্রামসহ সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সিপ্লাস প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় বিরাজমান নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে। এজন্য চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুটের জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায় , পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপটি উড়িষ্যা উপকূলে উঠে গেছে। এটি আর ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে না। আগামীকাল স্থল লঘুচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপটি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ আবুল হাসানাৎ সিপ্লাসকে বলেছেন,  গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, পূর্ণিমা ও অমাবস্যায় স্বাভাবিকভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠে। এর সাথে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সাগরের পানি আরো ফুলে উঠছে।

সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ আশ্রয় নিতে অনুরোধ করেন আবহাওয়াবিদ সৈয়দ আবুল হাসানাৎ।

আবহাওয়া অফিস জানায়,  এর প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল এবং দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুটের বেশি বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

টানা কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের মধ্যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়ারও আভাস রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ‍অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের ‍অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এসময় বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুয়িায় ৩৬. ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়তে পারেন:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here