নিউজটি শেয়ার করুন

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কাজির দেউরী থেকে লাভলেইন রণক্ষেত্র

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে নগরীর কাজির দেউড়ি এলাকার বিএনপির অফিস নসিমন ভবনের সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ হয়েছে।

তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির সমর্থকরা জানায়, আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাতের গাড়ি ভাংচুর করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।