Site icon CPLUSBD.COM

নির্বাচন বর্জনের ঘোষণায় যাচ্ছেন সুফিয়ান

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচন বর্জনের ঘোষণায় যাচ্ছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান।

কেন্দ্র দখল, এজেন্সট বের করে দেয়া, নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলাসহ নানা অনিয়নের অভিযোগে তিনি নির্বাচন বর্জনে যাচ্ছেন।

আবু সুফিয়ান ভোট শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় সকাল ১১টায় নগরীল চান্দগাঁও নিজের বাসায় ফিরে যান। সেখান থেকে দলের দায়িত্বশীলদের সাথে আলোচনা করে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। সেখানে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।