নিউজটি শেয়ার করুন

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শামসুল হক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইছানগর বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শামসুল হক নোয়াখালীর সুধারাম থানা এলাকার চৌধুরী মাঝির ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান ওই শ্রমিক। উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।