নিউজটি শেয়ার করুন

নির্মাণাধীন ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

পাহাড়তলীতে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: রাউজানের গহিরা টেকনিক্যাল কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. ইকবাল (২৮) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর মাইজদী সদরের কাশিপুর হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, রাউজান গহিরা টেকনিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনের রঙের কাজ করার সময় দু’তলা থেকে পরে গুরুতর আহত হন ইকবাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।