নিউজটি শেয়ার করুন

নির্মাণাধীন সীমানা প্রাচীর ধসে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: কোতোয়ালী থানাধীন লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর ধসে সালাউদ্দিন(২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন,আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। আহত আরও দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।