নিউজটি শেয়ার করুন

নির্মূল কমিটি জেলা নেতা নাজমুলের পিতার মৃত্যুতে সংগঠনের শোক ও কবরে পুষ্পস্তবক অর্পণ

ctg news
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা নেতা নাজমুল আলম খানের পিতার কবরে পুষ্পস্তবক অর্পণ করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সিপ্লাস ডেস্ক: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক এবং ইসলামিয়া কলেজের সাবেক ভিপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা, সাবেক ছাত্রনেতা নাজমুল আলম খান-এর পিতা মুক্তিযুদ্ধের সংগঠক-প্রবীণ আওয়ামী লীগ নেতা সদরুল আলম খান-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালির নেতৃত্বে বুধবার( ৬ অক্টোবর) সকাল ১১টায় চান্দগাঁও ৪ নং ওয়ার্ডস্থ জালাল খান চৌধুরী বাড়ির মসজিদ প্রাঙ্গণে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খান, প্রকাশনা সম্পাদক মনজুর হোসেন, চান্দগাঁও থানা সভাপতি জেড.এ.এম রুকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, মো. ওয়াসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনাব সদরুল আলম খান গত মঙ্গলবার নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। এদিকে, নির্মূল কমিটি জেলা নেতা নাজমুল আলম খানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় ও চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লেখক-সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি এবং চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী, কার্যকরী সাধারণ সম্পাদক অলিদ চৌধুরী গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here