Site icon CPLUSBD.COM

নীলপদ্ম সাহিত্য পরিবারের উদ্যোগে বান্দরবানে দরিদ্র ৭০ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

বান্দরবান প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বান্দরবান পৌর এলাকায় লকডাউনে থাকা দরিদ্র ও দুঃস্থ ৭০ পরিবারদের মাঝে নীলপদ্ম সাহিত্য পরিবারের উদ্দ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে বান্দরবান জেলা সরকারি গণ-গ্রন্থগার হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র ও দুঃস্থ পরিবারদের মাঝে এই ত্রান বিতরণ করেন নীলপদ্ম সাহিত্য পরিবারের সকল সদস্যবৃন্দরা।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রধান উপদেষ্টা কবি সিং ইয়ং ম্রো, নীলপদ্ম সাহিত্য উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন, উপদেষ্টা মা শৈ থুই চাক, কবি উ উইন মং জলি, নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল শর্মা, সাধারণ সম্পাদক রিশু চৌধুরী’সহ প্রমুখ।

এ সময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নীলপদ্ম পরিবারের সভাপতি দুলাল শর্মা বলেন, এই মাহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবাইকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যত দিন দেশ থেকে এই করোনা ভাইরাস দূর না হচ্ছে আমরা এভাবে অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবো । এসময় সংগঠনটির সদস্যরাষ্ট্র দরিদ্র ও দুঃস্থ ৭০ পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে চিড়া,চিনি,চা পাতা, দুধ, তেল,সেমাই,বিস্কিট, সাবান,লবণ প্রদান করা হয়।