সিপ্লাস ডেস্ক: জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সফল সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সমাজহিতৈষী ব্যক্তিত্ব সুভাষ চন্দ্র ধর ও সদস্য তপন কান্তি ধরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
নগরীর কে.সি.দে রোডস্থ সংগঠন কার্যালয়ে গত ৩ অক্টোবর বিকালে সংবর্ধনা সভার আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখা।
জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি রপন কান্তি ধরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী।
সমিতির কার্যকরি পরিষদের অতিরিক্ত সাধারণ সম্পাদক সুজিত বরণ ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ গোপীনাথ ধর, প্রচার ও দপ্তর সম্পাদক নিরঞ্জন কর্মকার, কার্যকরী সদস্য প্রদীপ দেব, অ্যাড. লিটন বণিক লিটু।
অনুষ্ঠানে নুরুল আবছার চৌধুরী, সুভাষ চন্দ্র ধর ও তপন কান্তি ধরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বন্দরটিলার শান্ত-সত্য পরিষদ, স্বর্ণশিল্পী জুয়েলার্স সমিতি হালিশহর উপকমিটি, নয়াবাজার উপকমিটি, বৌবাজার উপকমিটি, মেয়রগল্লি উপকমিটি, বাকলিয়া উপকমিটি, কালামিয়া বাজার উপকমিটি, বায়েজিদ উপকমিটি, আগ্রাবাদ উপকমিটির নেতৃবৃন্দ।
সভায় আরো বক্তব্য রাখেন মো. ইসমাইল, দোলন বিশ্বাস, প্রদীপ ধর, কাঞ্চন মল্লিক, শান্তনু বণিক, বরুন হাজারী, কনক ঘোষ, রঞ্জিত কুমার বণিক, সঞ্জিত ধর, খোকন দেবনাথ, আশীষ চৌধুরী, মন্টু সরকার, মাদল ধর, সুকোমল ধর, তপন ধর প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন উপকমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।








