নিউজটি শেয়ার করুন

নুরের ওপর হামলার ঘটনার প্রমাণ চেয়েছে বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় তথ্যপ্রমাণ দেওয়ার জন্য আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করে দেওয়া তদন্ত কমিটি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেতথ্য জানানো হয়। তদন্তের স্বার্থে তথ্য প্রদানকারীর নাম ঠিকানা গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঘটনার বিবরণের সঙ্গে প্রমাণ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আরও বলা হয়, আগামী ২৮ ডিসেম্বর বেলা ২টার মধ্যে লিখিতভাবে তথ্য প্রদানকারীর নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বরসহ তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিনের দপ্তরে সংরক্ষিত বক্সে তথ্য জমা দিতে হবে।