ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া মাওলানা মাহবুবুল আলম আল কাদেলী ওরফে নূরে বাংলার জামিন মঞ্জুর করেছে আদালত।
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী, মিজানুর রহমান আজহারীসহ বেশ কয়েকজন আলেমদের নিয়ে কটুক্তি করার অভিযোগে মাওলানা মাহবুবুল আলম আল কাদেলী ওরফে নূরে বাংলাকে গত ৮ জানুয়ারি গ্রেফতার করেছিল পুলিশ।
তার বিরুদ্ধে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে শাহ আহমদ শফী, মাওলানা মিজানুর রহমান আজহারীসহ দেশের কয়েকজন প্রখ্যাত আলেমকে কটূক্তি করে আক্রমণাত্মক বক্তব্যের অভিযোগ রয়েছে। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন নূরে বাংলা।
(২৬ জানুয়ারি) রোববার মাহবুবুল হক নূরে বাংলার জামিন মঞ্জুর করে আদালত।
এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী এড. শেখ ইফতেখোর সাইমুল চৌধুরী বলেন, জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা পর্যন্ত আসামীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত।








