নিউজটি শেয়ার করুন

নেশন্স লিগ: অপ্রতিরোধ্য ইতালিকে থামিয়ে ফাইনালে স্পেন

ctg news

সিপ্লাস ডেস্ক: টানা ৩৭ ম্যাচ ধরে অজেয় ইতালি। অবশেষে নেশন্স লিগে এসে ইউরো চ্যাম্পিয়নদের জয়রথ থেমেছে। বুধবার রাতে ১০ জনের ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এরই সঙ্গে রবার্তো মানচিনির দলের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে হারের প্রতিশোধও নেওয়া হলো। দলের জয়ে দুটি গোলই এসেছে ফেরান তোরেসের কাছ থেকে।

সান সিরোতে ইতালি বল দখলে অনেকটাই পিছিয়ে। আক্রমণে উঠে লুইস এনরিকের দলের গোল পেতে সময় লাগেনি। ম্যাচ ঘড়ির ১৭ মিনিটে এগিয়ে যায়। ওয়ারজাবালের ক্রসে তোরেস দারুণ ভলিতে করেন লক্ষ্যভেদ। ইতালির জন্য দুঃসংবাদ আরও অপেক্ষা করছিল। অধিনায়ক বনুচ্চি দেখেন লাল কার্ড। ৪২ মিনিটে ডাবল হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয়েছে। যদিও রেফারির কাছে প্রতিবাদ জানিয়েও সিদ্ধান্ত বদলানো যায়নি।

১০ জনের ইতালি আরও ব্যাকফুটে যায় দ্বিতীয় গোল হজমের পর। বিরতির ঠিক আগ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তোরেস বল জালে দেন জড়িয়ে। এই গোলেও সহায়তা করেছেন ওয়ারজাবাল। জাতীয় দলের হয়ে ২১ ম্যাচে এটি তোরেসের ১২তম গোল। ৬৩ মিনিটে ওয়ারজাবাল গোল করার সুযোগ নষ্ট করলে স্পেনের বড় ব্যবধানে জেতা হয়নি।

দুই গোলে পিছিয়ে থেকে ইতালি ছক বদলে রক্ষন জমাট করতে ব্যস্ত হয়ে পরে। যদিও শেষের দিকে এসে এক গোল শোধও দেয়। ৮৫ মিনিটে পেলেগ্রিনি লক্ষ্যভেদ করেন। চিয়েসার এসিস্টে। শেষ পর্যন্ত ২-১ স্কোর লাইন রেখে মাঠ ছেড়েছে দুই দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here