সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজার থানাধীন কলেজ রোড এলাকার গণি বেকারিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
রবিবার (৩ অক্টোবর) নগরীতে বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সিরাজউদ্দৌলা সড়কের সাব এরিয়া এলাকায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আঞ্জুমান সেন্টারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে লালখান বাজার এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা করেছে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
এ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্য, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা সহায়তা করেন।

