সিপ্লাস ডেস্ক: নৌকার সমর্থনে প্রচার-প্রচারণা করেছে ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে ২১ নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের ৩নং ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ জামালখান ওয়ার্ডের পূর্বপাড়, হেমসেন লেইন, দোস্ত কলোনি মসজিদ লেন, কাজীর দেউড়ি এলাকায় গণসংযোগ করেন।
এসময় নেতৃবৃন্দ নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম এর পক্ষে ভোট চান। সেইসাথে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী বাবু শৈবাল দাশ সুমনকে ঠেলাগাড়ি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আঞ্জুমান আরা পক্ষে মার্কা ভোট প্রার্থনা করেন।
প্রচার-প্রচারণার সময় উপস্থিত ছিলেন ৩ নং আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক, সহ-সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, নির্বাহী সদস্য আবু ফরহাদ সাবু, যুগ্মসম্পাদক রঞ্জন রশ্মি বড়ুয়া, যুগ্ন সম্পাদক তৌহিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন চৌধুরী, শিক্ষা মানব সম্পদ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মহরম হোসাইন, আওয়ামী লীগ নেতা সমসুদ্দিন নুরী, আওয়ামী লীগ নেতা মমিনুল হক খোকন, আহসানুল্লাহ, দুলাল দে প্রমূখ।

